কৃতজ্ঞ থাকা খুব ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কুরআনে বেশ কয়েকবার কৃতজ্ঞ থাকার কথা বলেছেন, কিন্তু তারপরেও নুন্যতম কৃতজ্ঞতা দেখাতেও মানুষ কুণ্ঠা বোধ করে।
অথচ পৃথিবীতে বাস করতে গেলে কৃতজ্ঞ থাকাটা জরুরি। কারণ মানুষ একলা বাঁচতে পারে না, একে অপরের সাহায্য লাগবেই লাগবে, তারপরেও মানুষ অকৃতজ্ঞ থাকে।
কেউ যদি কখনও বিন্দুমাত্র কাজেও লেগে থাকে তাহলে অবশ্যই সেটা স্বীকার করা দরকার। কারণ কৃতজ্ঞতা বোধে ছোট হওয়ার কিছু নেই, কৃতজ্ঞতা বোধ মানে নিজেকে মেলে ধরা, নিজের চরিত্রের অন্যতম দিক হচ্ছে এই কৃতজ্ঞতা বোধ।
আল্লাহর কাছে আমার অন্যতম চাওয়া অকৃতজ্ঞ হওয়ার আগে আল্লাহ যেন আমার পার্ট শেষ করে দেন। আর অজান্তেই যেগুলো পার হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুন।