যদিও এখনও পর্যন্ত পেশার দিক দিয়ে সম্পূর্ণটাই মিডিয়ার সাথে যুক্ত, কিন্তু সাংবাদিক হিসেবে পরিচয় দিই না। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক বলে পরিচয় করিয়ে দিলেও নিজেকে আমি একজন উদ্যোগী (Entrpreneuer) ভাবতেই পছন্দ করি।
আমার স্বপ্ন পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে কিছু করে যাওয়া যেগুলো পরকালের পাথেয় হবে। এমন একটা কেরিয়ারের সন্ধানে আছি যেখান থেকে সমাজের প্রতি নিজের দায়ীত্ব পালন হবে, একটা কমফোর্টেবল জীবন লিড করতে পারব। জীবনে আফসোস থাকবে না, কিছু মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলবে, কিছু মানুষ সঠিক রাস্তা খুঁজে পাবে, সঠিক রাস্তায় ফিরে আসবে।
ব্যক্তিগতভাবে আমি নিজেকে একজন ইন্ট্রোভারট মনে করি। যদিও ক্লোজ বন্ধুদের সাথে থাকাকালীন আমি পুরোটাই উল্টো।
জীবনকে খুব সহজভাবে দেখি, অল্পতেই খুব খুশী হই, আবার অনেক বড় কিছু অর্জনেও নির্লিপ্ত থাকি। আলহামদুলিল্লাহ, জীবনে আল্লাহর রহমত অনেক, বরকত অনেক, এবং যে অবস্থাতেই আমি থাকি, খুশি থাকি। আমি আমার সবকিছু হারিয়ে ফেললেও নির্লিপ্তভাবে তাকিয়ে হাসতে পারি। কোন কিছুই খুব একটা প্রভাব ফেলে না জীবনে।
“আমি খুব রোমান্টিক”, এমনটা একজন বলেছিল। আমিও মনে করি আমি খুব রোমান্টিক। যদিও তাঁর সাথে এখন আমার কোন যোগাযোগ নেই।
ভালোবাসার জিনিস অবশ্য ফুটবল, ম্যাগি ও কফি। আর নেশা আছে চা এর। চা খোর বলা চলে।
লিখতে ভালো লাগে, একটা সময় ফিকশন, তারপর নন ফিকশন বই গুলে খেতাম। এখন খুলেও দেখা হয় না। মাঝে মধ্যে কুরআনটাকেই খুলি।
নিজের সম্বন্ধে বলা খুবই মুশকিল, তবে জীবনের ২৮ টি বসন্ত পার করে এসে একটা জিনিস অনুধাবন হয়েছে যে যদি কেউ আগলে রাখতে চায়, তাহলে তাঁকে আগলাতে দেয়া ভালো।